বিএনএ, নড়াইল : নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় আহত হয়েছেন অনেকে। এদের মধ্যে খুলনায় নেয়ার পথে কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫) নিজত হয়েছে।
জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার সময় কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা করছিলেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ পাওয়া গেছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আহত হয় কয়েকজন।
আহতদের মধ্যে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫) কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে নেওয়ার পথে সোহেল শেখ মারা যায়। তার কিছু সময় পরে শাহিনও মৃত্যু বরন করেন। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয় নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, আমি শুনেছি লোক মারা গেছেন বিস্তারিত পরে জানা যাবে।
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে হোয়াটঅ্যাপে ফোন ও ম্যাসেজ দিলেও সাড়া দেননি।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

