18 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারের ‘মিগজাউম’ বরিশাল ও চট্টগ্রামে আঘাতের সম্ভাবনা

মিয়ানমারের ‘মিগজাউম’ বরিশাল ও চট্টগ্রামে আঘাতের সম্ভাবনা


বিএনএ, ঢাকা: এক সপ্তাহ আগে বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে । লঘুচাপটি ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে এটি ১ থেকে ৩ ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে এবং ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এ পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে এমন আভাস দেয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড়টি ৩ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী কোনো এলাকার উপকূলে আঘাত করার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ যে পথে আঘাত হেনেছিল সেই পথে ধেয়ে আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যবর্তী উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থল ভাগে ওঠে আসার সম্ভাবনা রয়েছে।

ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ নামকরণ করেছে মিয়ানমার। ‘মিগজাউম’ তান্ডব চালাতে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার উপকূলে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি হবে চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী