29 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর প্রতারণার অভিযোগ!

সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর প্রতারণার অভিযোগ!

সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর প্রতারণার অভিযোগ!

বিএনএ, ডেস্ক : ‘মিসেস ইউনিভার্সেস বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার ‘মিসেস এশিয়া বাংলাদেশ ২০২২’ বিভাগে বিজয়ী হয়েছেন রাহা।গত ১১ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা ।  রাহা এই বিজয়ী অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন থানায়। গত রোববার সন্ধ্যায় সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডটকমের মালিক অপূর্ব আবদুল লতিফ ও তাঁর স্ত্রী আফসানা হেলালি ওরফে জোনাকির নামে গুলশান থানায় এ জিডি করেন। জিডি নম্বর ১৯৪৪/২৭-১১-২০২২।

জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক মো. ফাইজুল হক।

জিডিতে রাহা উল্লেখ করেন, মিসেস এশিয়া নির্বাচিত হওয়ার পর ২০ নভেম্বর থেকে শুরু হওয়া থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া ইন্টারন্যাশনাল ২০২২’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। সেখানে পাঠানোর কথা বলে অপূর্ব ডটকমের মালিক ও তাঁর স্ত্রী ভিসা, বিমানভাড়া, খাওয়াদাওয়া, থাকা ও অনুষ্ঠানের জন্য পোশাক কেনা বাবদ তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা ও পাসপোর্ট নিয়েছেন। কিন্তু দিন যতই ঘনিয়ে আসছিল কোনো খবর পাচ্ছিলেন না তিনি। এরপর বিষয়টির খোঁজখবর নিতে গেলে গেলে তাঁকে আরও ১৪ লাখ টাকা দিতে বলেন আয়োজকেরা।

এ ব্যাপারে রাহা গণমাধ্যমকে  বলেন, ‘থাইল্যান্ডে যাওয়ার ব্যাপারে ৮ নভেম্বর ছয় লাখ টাকা দিয়েছিলাম আমি। এরপর ১৪ বা ১৫ নভেম্বর থাইল্যান্ডে যাওয়ার বিষয়টির আপডেট নিতে অপূর্ব ডটকমের ওখানে গিয়েছিলাম। কারণ, আমি জানতাম, থাইল্যান্ডে ২০ নভেম্বর থেকে মিসেস এশিয়া ইন্টারন্যাশনাল শুরুর কথা। কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো খবরই পাচ্ছিলাম না। জানতে গেলে তাঁরা দুজন ওই দিন জানান, এবার যাওয়া হচ্ছে না। তারপরও এখন যদি আমি অনুষ্ঠানে যেতে চাই, তাহলে আরও ১৪ লাখ টাকা তাঁদের দিতে হবে। তখনই আমার সন্দেহ হয়।ভাবলাম, অনুষ্ঠান ২০ নভেম্বর থেকে শুরু। অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেও বেশ কিছু আনুষ্ঠানিকতা আছে সেখানে। তাই এখন বাড়তি টাকা দিলেও তো এত অল্প সময়ে আমি গিয়ে অনুষ্ঠান ধরতে পারব না। পুরো বিষয়টি আমার কাছে ভুয়া মনে হচ্ছিল। তাই আমার দেওয়া ছয় লাখ টাকা ফেরত চেয়েছিলাম। তখন তাঁরা জানিয়েছিলেন, এসব টাকা ফেরত দেওয়া হয় না। তারপরও আমি ২৬ নভেম্বর তাঁদের কাছে ওই ছয় লাখ টাকা ফেরত চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দেন তাঁরা।’

অপূর্ব আবদুল লতিফ গণমাধ্যমকে বলেন, ‘রাহার কাছ থেকে আমরা কোনো টাকাই নিইনি। থাইল্যান্ডে রাহার যাওয়ার জন্য এমএইচ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের স্পনসর করার কথা ছিল। শেষ সময়ে এসে তারা টাকা দিতে পারেনি। এ জন্য রাহার যাওয়ার বিষয়টি বাতিল হয়েছে। এতটুকুই বিষয়টি।’

বিএনএ/ ওজি , জিএন

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী