27 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বিএনএ ঢাকা: ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি)। এ লক্ষ্যে সোমবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে তারা।

রাজধানীর ইকোনমিক রিলেশন ডিভিশনে (ইআরডি)’র সচিব ফাতেমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডমন্ড জিনটিং’র মধ্যে এই চুক্তিটি সই হয়।

এ ব্যাপারে ফাতেমা ইয়াসমিন বলেন, ‘করোনাপরবর্তী সময়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই ঋণ অনেক কাজে আসবে।

এডমন্ড জিনটিং বলেন, ব্যাংক লোনগুলোর সুদহার উচ্চমাত্রায় হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটি একটি বোঝা হয়ে দাঁড়ায়। এডিবির সুদহার কম হওয়ায় সহজেই একজন ক্ষুদ্র উদ্যোক্তা এই ঋণের সুবিধা ভোগ করতে পারবে।

এডিবির প্রকাশিত এক প্রেস রিলিজে বলা হয়, করোনা পরবর্তী সময়ে ক্ষুদ্র তরুণ উদ্যোক্তা, বিদেশ ফেরত অসহায় প্রবাসী, গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত নারীদের কর্মসংস্থানের জন্য এ ঋণের ব্যবস্থা করা হয়েছে।

ধারণা করা যাচ্ছে, এডিবির দেয়া ঋণে কমপক্ষে ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সরাসরি উপকৃত এবং ২০২৫ সালের মধ্যে নতুন ৪৫ হাজার কর্মসংস্থানের সৃষ্টি হবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩