বিএনএ, ঢাকা : রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায়েএকটি দোকানের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর বংশালের মুকিমবাজারের ওই গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এই আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
জানা গেছে, সন্ধ্যায় বংশাল চৌরাস্তার মুকিমবাজার সংলগ্ন একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউন রয়েছে। সেখানেই এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে বংশালের মুকিমবাজারে ওই গোডাউনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

