25 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সংঘর্ষে আহত ১৩৫ জন ঢামেকে চিকিৎসা নিয়েছে

সংঘর্ষে আহত ১৩৫ জন ঢামেকে চিকিৎসা নিয়েছে

ঢামেক হাসপাতাল

বিএনএ, ঢাকা : রাজধানীতে শনিবারের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩৫ জন। তাদের মধ্যে ৩৫ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।

শনিবার (২৮ অক্টোবর) হাসপাতালে চত্বরে সাংবাদিকদের এসব কথা জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া ছিল। এ পর্যন্ত হাসপাতালে ১৩৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ৩৫ জনকে ভর্তি করা হয়েছে।বাকিরা প্রাথমিক চিকিৎসা করে অন্য জায়গায় চলে গেছেন। একজন পুলিশ সদস্যের অবস্থা সঙ্কটাপন্ন। তার মাথায় আঘাত রয়েছে। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং পারভেজ নামের একজন পুলিশ সদস্য মারা গেছেন। আমাদের হাসপাতালে ডাক্তার, নার্স ও কর্ম চারীসহ সব কিছু প্রস্তুত ছিল ।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী