20 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুকের নতুন নাম ‘মেটা’

ফেসবুকের নতুন নাম ‘মেটা’


বিএনএ ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেসবুকের করপোরেট নাম পরিবর্তনের ঘোষণা দিলেন প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ। নতুন নাম হবে ‘মেটা’। তবে, স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠানটির অধিনে থাকা ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রাম অ্যাপের নামে কোনো পরিবর্তন আসছে না।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি বর্তমানে যা করছে তার ‘পরিধি’ আরও উন্নত করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) দিকে এর বিস্তৃতি ঘটাবে।

সাবেক এক কর্মীর মাধ্যমে ফেসবুকের কিছু গোপন নথি ফাঁসের ভিত্তিতে ধারাবাহিক নেতিবাচক খবরের পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ফেসবুক ইনকরপোরেশন।

জাকারবার্গ বলেছিলেন, ‘আমরা এখন যা করছি বর্তমান নাম হয়তো সেটাকে সম্পূর্ণরূপে তুলে ধরতে পারবে না। এ ক্ষেত্রে পরিবর্তন দরকার।

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।

ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জুকারবার্গ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী