31 C
আবহাওয়া
৫:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

অজ্ঞানপার্টি

বিএনএ, ঢাকা: রাজধানীর কমলাপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আব্দুল্লাহ বাবু (৬০) নামের এক কাপড় ব্যবসায়ীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের অভিযোগ,তার কাছে থাকা অনুমানিক ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বাবু মারা যান।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, আমরা মৃত ব্যক্তির ছেলের কাছ থেকে জানতে পেরেছি, ব্যবসার কাজ শেষে কিশোরগঞ্জের ভৈরব থেকে একটি বাসে ঢাকায় ফেরার পথে অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছে থাকা টাকা ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে কমলাপুর ব্রাহ্মণবাড়িয়া বাস কাউন্টারের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে পথচারীরা মুগদা হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
মৃত ব্যক্তির ছেলে নুরুল আলম বলেন, আমার বাবা কাপড় ব্যবসা করতেন। ঢাকায় আমাদের একটি দোকানও রয়েছে। তিনি ভৈরবে মেলায় কাপড় বিক্রি করতে গিয়েছিলেন। ফেরার পথে তাকে কিছু খাইয়ে সঙ্গে থাকা ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে মুগদা হাসপাতালে তিনি মারা যান।মৃত আব্দুল্লাহ বাবুর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে। রাজধানীর মুগদায় ১ নম্বর গলি এলাকার ৫১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী