29 C
আবহাওয়া
৮:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ছুরিকাঘাত ও সড়ক দুর্ঘটনায় ফেনীতে নিহত ২

ছুরিকাঘাত ও সড়ক দুর্ঘটনায় ফেনীতে নিহত ২


বিএনএ, ফেনী : ফেনীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কালিরহাট ও সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের মকবুল আহমেদের ছেলে তোফায়েল আহমেদ (৫৫) ও ফাজিলপুরের রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন সোহাগ (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর কালিরহাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী তোফায়েল আহমেদ নিহত হন।

এদিন রাত ১০টার দিকে পশ্চিম ফাজিলপুর রাজনগর এলাকায় কথা কাটাকাটির জের ধরে আলমগীর হোসেন সোহাগকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার বলেন, স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তি আমার স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আকস্মিক ছুরিকাঘাত করে হত্যা করেছে। এরশাদ কয়েকদিন আগেই কারাগার থেকে বের হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুহুল মহসিন সুজন বলেন, নিহত সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ আবদুল কাদির বলেন, সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে দুজন নিহত। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী