18 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নারীর মস্তিষ্কে মিলল জ্যান্ত কৃমি

নারীর মস্তিষ্কে মিলল জ্যান্ত কৃমি


বিএনএ, বিশ্বডেস্ক : ‘বিশ্বে প্রথমবারের মত’ অস্ট্রেলীয় এক নারীর মস্তিষ্কে আট সেন্টিমিটার বা তিন ইঞ্চি লম্বা জ্যান্ত একটি কৃমি পাওয়া গেছে। ক্যানবেরা শহরে গত বছর ঐ রাগীর মস্তিষ্কের সম্মুখভাগে অস্ত্রোপচারের সময় ‘সুতার মত দেখতে’ কৃমিটি বের করে আনা হয়।

“আমরা কখনই এমনটি ধারণা করিনি। সবাই হতভম্ব হয়ে গিয়েছিল,” বলেন ডা: হারি প্রিয়া বানডি, যিনি অস্ত্রোপচার করেছিলেন।

ডাক্তাররা জানান ৬৪ বছর বয়সী ঐ নারী বেশ কিছুদিন ধরে একসাথে ‘অস্বাভাবিক কয়েকটি উপসর্গে’ ভুগছিলেন – পেটে ব্যথা, কাশি, রাতের বেলায় অতিরিক্ত ঘাম, এবং সেই সাথে তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছিল এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন।

ডাক্তাররা মনে করেছেন ওই কৃমিটি ওই নারীর মস্তিষ্কে হয়তো দু’মাসের মত ছিল।

গবেষকরা সাবধান করছেন এই ঘটনা জীবজন্তু থেকে মানুষের শরীরে রোগবালাই এবং সংক্রমণ ছড়ানোর মত বিপদের ইঙ্গিত দিচ্ছে।

“সার্জন যখন চিমটি দিয়ে অস্বাভাবিক বস্তুটি বের করে আনলেন এবং দেখা গেল সেটি লাল রংয়ের আট সেন্টিমিটার লম্বা একটি কিলবিলে পোকা, অপারেশন থিয়েটারে উপস্থিত বাকি সবাই হতভম্ব হয়ে পড়েছিলেন,” বলেন ডা: সঞ্জয় সেনানায়েকে, যিনি ক্যানবেরা হাসপাতালের সংক্রামক ব্যাধির একজন চিকিৎসক।

অফিডসকারিস রবার্টসি নামে এই রাউন্ড-ওয়ার্ম বা কৃমি সাধারণত কার্পেট পাইথন নামে একটি নির্বিষ সাপের দেহে পাওয়া যায়।

বিজ্ঞানীরা ধারনা করছেন, ওই নারী হয়ত তার বাড়ির কাছে একটি লেকের কাছে ওয়ারিগল গ্রিনস নামে এক প্রজাতির ঘাস তোলার সময় ওই কৃমিতে সংক্রমিত হয়েছিলেন।

২০২১ সালের জানুয়ারি মাসের শেষ দিকে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ক্যানে তার ডান পাশের মস্তিষ্কের সম্মুখভাগে অস্বাভাবিক ধরণের ক্ষত দেখা যায়।

কিন্তু ২০২২ সালের জুন মাসে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের পরই তার অসুস্থতার আসল কারণ ধরা পড়ে।

ওই নারী এখন সুস্থ হয়ে উঠছেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা