28 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালের শীর্ষ মাদক কারবারি হিরা মাঝি গ্রেপ্তার

বরিশালের শীর্ষ মাদক কারবারি হিরা মাঝি গ্রেপ্তার


বিএনএ, বরিশাল : বরিশালের শীর্ষ মাদক কারবারি হিরা মাঝিকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।

গ্রেপ্তার হিরা মাঝি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার ঈঙ্গুল মাঝির ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি হিরা মাঝিকে ৩০৩টি ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গৌরনদী থানা পুলিশ।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেপ্তার শীর্ষ মাদক কারবারি হিরা মাঝির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/  কাজল, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা