26 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

সাভারে নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

সাভারে নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

বিএনএ, সাভার: সাভারের আমিনবাজারে অভিযান পরিচালনা করে এক নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ।

এর আগে, রোববার (২৮ আগস্ট) রাতে আমিনবাজরের অভি পাম্পের সামনে থেকে একজনকে ও বরদেশী বাজার থেকে দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসাইল গ্রামের কুদ্দুসের ছেলে মো. জিয়ারুল ইসলাম (২৪), সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের রমজানের স্ত্রী শাহনাজ বেগম (৪০) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়পাংশি গ্রামের রেজাউল সরদারের ছেলে সজিব (২৬)।

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ জানান, রোববার সকালে আমিনবাজরের অভি পাম্পের সামনে থেকে ৪১ পিস ইয়াবাসহ জিয়ারুল ইসলামকে ও রাতে বড়দেশী পশ্চিমপাড়া বাজার এলাকায় বাড়ির মালিক শাহনাজ বেগম ও ভারাটিয়া সজিবকে গাঁজা এবং ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তারা তিনজনেই আমিনবাজার এলাকায় বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয় করে এনে এলাকার যুবসমাজের ভেতরে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সাভার মডেল থানা থেকে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ