31 C
আবহাওয়া
৪:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক ১

সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক ১

সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক ১

বিএনএ,চট্টগ্রাম:   সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়ক থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম পাচারকালে সুমন তঞ্চংগ্যা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।রোববার (২৮ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে সুমন তঞ্চংগ্যাকে আটক করা হয় । সুমন বান্দরবান জেলার সদর থানার বাকিচড়া এলাকার প্রভাত তঞ্চংগ্যার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২৮ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে সুমন তঞ্চংগ্যাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতরে কালো পলিথিন দ্বারা মোড়ানো ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।সুমন তঞ্চংগ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি আরও জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী