27.5 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » গুলশানে থানা থেকে নারী আসামির পলায়ন

গুলশানে থানা থেকে নারী আসামির পলায়ন


বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশান থানার পুলিশ হেফাজত থেকে খাদিজা আক্তার নামের চুরি মামলার এক আসামিপালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে খাদিজা গুলশান থানা ভবনের বাহিরে থাকা একটি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়েছে।

তবে এখনও ওই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, একটি চুরি মামলার অভিযোগের ভিত্তিতে খাদিজাকে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে টয়লেটে যাওয়ার কথা জানায়  খাদিজা। পরে একজন নারী পুলিশের পাহারায় থানা ভবনের বাহিরে থাকা একটি টয়লেট নিয়ে যাওয়া হয় তাকে। সেই টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যায় আসামি খাদিজা।

তিনি বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। থানার আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হয়েছে। আশা করা যায়, খুব দ্রুত সময়ের মধ্যে আসামি খাদিজাকে গ্রেপ্তার হবে।

চুরি মামলার এজাহারে যা বলা হয়-মামলার বিবরণে জানা গেছে, গুলশান-২ এলাকার একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন খাদিজা আক্তার। অসুস্থতার কথা বলে ১৭ আগস্ট তিনি চলে যান। ওই দিনই বাসার আলমারির ড্রয়ার খুলে দেখেন, সেখানে থাকা ৪ ভরি ৪ আনার স্বর্ণালংকার নেই। আরেকটি ড্রয়ারে থাকা এক লাখ ৭৫ হাজার টাকাও উধাও।এ ঘটনার পরে বাসার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ১৬ আগস্ট বেলা ৩টা ১২ মিনিট থেকে ৩টা ১৪ মিনিটের মধ্যে ড্রয়ার খুলে স্বর্ণালংকার ও টাকা চুরি করেন গৃহকর্মী খাদিজা আক্তার। ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবারটি।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?