23 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কোকেন মামলায় ৩ দিনের রিমান্ডে বাহামা নাগরিক স্টাসিয়া

চট্টগ্রামে কোকেন মামলায় ৩ দিনের রিমান্ডে বাহামা নাগরিক স্টাসিয়া


বিএনএ, চট্টগ্রাম: কোকেন মামলায় চট্টগ্রাম আদালত ৩ দিনের রিমান্ড দিয়েছেন স্টাসিয়া শান্তে রোলি নামের এক বাহামার নাগরিককে। রোববার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেন জব্দের ঘটনায় গ্রেপ্তার করা হয় এই বাহামার নাগরিককে। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ জুলাই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ চট্টগ্রামের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কোকেন বাহক স্টাসিয়া শান্তে রোলি জন্য অপেক্ষা করতে থাকেন। গত ১৩ জুলাই সকাল আটটায় কোকেন বাহককারী রোলি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

কোনো ব্যাগেজ ছাড়া তিনি বিমানবন্দর ত্যাগ করে চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। গত ১৫ জুলাই রোলি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর ব্যাগেজ ক্লেইম করার পরে রেইডিং টিমের সদস্যরা কাস্টমস হাউজের সহযোগিতায় ব্যাগটি প্রথমে স্ক্যান করে।

পরে তার ব্যাগটি তল্লাশি করে একটি কার্টুনের ভিতর থেকে ৭টি আয়তকার পলি প্যাকেটের মধ্যে সাদা বর্ণের কোকেন সাদৃশ্য পদার্থ আটক করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ৫০০ থেকে ৬০০ গ্রামের ৭টি প্যাকেটে মোট ৩ কেজি ৯০০ গ্রাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে নগরের বন্দর থানায় মামলা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উত্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা বলেন, শাহ আমানতে কোকেন উদ্ধার ঘটনায় নগরের পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। দায়ের করা কোকেনের মামলায় বাহামার নাগরিক স্টাসিয়া শান্তে রোলির ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।

বিএনএনিউজ/নাবিদ,ওজি/ হাসনা


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা