35.3 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - জুন ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করমুক্ত আয় ৪ লাখ টাকা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করমুক্ত আয় ৪ লাখ টাকা করার প্রস্তাব প্রধানমন্ত্রীর


বিএনএ, ঢাকা: আগামী দুই করবছরের জন্য বাংলাদেশে করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এর আগে বাজেটে এই সীমা তিন লাখ ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছিল। অর্থবিল পাসের দিন জাতীয় সংসদে এই প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি সংসদে বলেন, ‘সরকার এমন একটি রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতারা কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং গর্ববোধ করবেন। এবারের বাজেটে ব্যক্তি করদাতাদের আয়কর অব্যাহতির সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবছরের জন্য তিন লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবছরের জন্য চার লাখ টাকা এবং ২০৩০-২০৩১ করবছরের জন্য চার লাখ ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ