33.3 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - জুন ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতীয় ভিসা আবেদন জমার প্রথম দিনেই দীর্ঘ লাইন

ভারতীয় ভিসা আবেদন জমার প্রথম দিনেই দীর্ঘ লাইন


বিএনএ ডেস্ক: দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য অবশেষে পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করল ভারত। গতকাল রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।

ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে ভিসা আবেদন জমা নেওয়ার প্রথম দিনে দীর্ঘ লাইন দেখা গেছে । তবে অনেকেই ভিসা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন । প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এটি চালু করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছিল ভারত। এরপর জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ ছিল।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ