29 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় ইউপি সদস্যকে ছুরিকাঘাত

হাটহাজারীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় ইউপি সদস্যকে ছুরিকাঘাত


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় আনোয়ার হোসেন (৩৭) নামে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয় ওই ইউপি সদস্য।

শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত ইউপি সদস্যকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এবিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক জানান, ছুরিকাঘাতে আহত আনোয়ার হোসেন কে শরীরের ৫টি স্থানে লম্বা ও গভীর জখম করা হয়েছে। আমরা প্রায় ৩০টির অধিক সেলাই করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

জানা যায়, আহত ইউপি সদস্য আনোয়ার হোসেন উপজেলার ছিপাতলী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে আমার এলাকায় ৫ জন যুবক মাদকদ্রব্য সেবন করার সময় তাদেরকে আমি নিষেধ করি। এরপর তারা চলে যায়। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আমি ইছাপুর বাজারে আসলে হঠাৎ ইয়াকুব নামে এক যুবক আমাকে দেখেই মাদকসেবীদের নিয়ে ছুরি দিয়ে বুকে আঘাত করতে চাইলে আমি হাত দিয়ে ধরে ফেলি এরপর তারা আমার রানে দুই কোপ এবং পিঠে ৩ কোপ দেয়। তখন আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এলেই তারা চলে যায়।

এ বিষয়ে ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু  জানান, মাদকসেবীদের ছুরিকাঘাতে আমার ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেনকে শরীরের প্রায় ২৫/৩০টি ছুরিকাঘাত করেছেন এবং এ ঘটনায় থানায় অভিযোগ হচ্ছে।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান শুক্রবার (২৮ জুন) রাত ১০ টার দিকে বলেন, ইউপি সদস্য কে ছুরিকাঘাতের ঘটনায় থানায় অভিযোগ হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী