26 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর পল্লবীতে রাজা মিয়া (৩৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশন ধ-ব্লক এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে  জানান, খবর পেয়ে রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার (২৯ জুন) সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কে বা কারা ওই স্থানে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে যুবককে হত্যা করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ