27 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পহেলা জুলাই থেকে ফাইজারের টিকা পাবেন প্রবাসীরা

পহেলা জুলাই থেকে ফাইজারের টিকা পাবেন প্রবাসীরা

ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ

বিএনএ, ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পহেলা জুলাই থেকে দেশের সাতটি হাসপাতালে প্রবাসীদের ফাইজারের টিকা দেয়া শুরু হবে। মঙ্গলবার (২৯ জুন) একটি গণমাধ্যমে তিনি একথা বলেন।

এর আগে, ভ্যাকসিন না নেয়ার কারণে কর্মস্থলে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেন প্রবাসীরা। পরবর্তীতে ফাইজারের টিকা নিয়ে কর্মস্থলে ফিরতে মানববন্ধন করেন প্রবাসী কর্মীরা।

এদিকে, গেল ২৪ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী ইমরান আহমেদ জানান, সপ্তাহখানেকের মধ্যে প্রবাসী কর্মীদের ভ্যাকসিন দেয়ার নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, করোনার টিকা নিয়ে সকল অনিশ্চয়তা খুব শিগগিরই দূর হবে। আগামী মাস থেকেই আবার পুরো দমে গণটিকাদান কর্মসূচি শুরুর ঘোষণাও দেন সরকার প্রধান।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী