27.5 C
আবহাওয়া
১২:৪৫ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবির মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সোলাইমান

কুবির মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সোলাইমান


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বুধবার (২৯ মে) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে বরণ করে নেয়।

এর আগে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অফিস আদেশ থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের মেয়াদ গত ২৮ মে পূর্ন হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন ২০১৩ এর ধারা ২৪(২) মোতাবেক উক্ত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানকে ২৯ মে (বুধবার ) থেকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো।

বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. সোলায়মান বলেন, “বিভাগের সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে বর্তমানে যুগোপযোগী যে প্রডাক্ট তৈরি করতে হবে সে লক্ষ্যে শিক্ষার্থীদের মানোন্নয়নে চেষ্টা করে যাব এবং শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে কার্যকরী উদ্যোগ নিব। এছাড়া বিভাগের সর্বোপরি সাফল্য কামনায় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং অ্যালামনাইদের সাহায্য কামনা করছি।”

বিএনএ/আদনান, এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?