26 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদগাঁওয়ে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ঈদগাঁওয়ে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ঈদগাঁওয়ে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থেকে মনিরুল ইসলাম (১০) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২৯ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত মনিরুল ইসলাম ঈদগাঁও ইউনিয়নের উত্তর শিয়া পাড়ার মামুন অর রশিদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম জানান, মনিরুল ইসলাম রোববার (২৮ মে) সন্ধ্যায় সহপাঠীদের সাথে খেলাধুলা করে উত্তর শিয়াপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর থেকে আত্মীয় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও তাকে পাওয়া যায়নি।

সোমবার (২৯ মে) সকালে স্থানীয় এক ব্যক্তি ভাসমান অবস্থায় তার মরদেহটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়, পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

আব্দুল হাকিম আরো বলেন, ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে অবগত করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসনিক প্রক্রিয়া ছাড়া দাফন কাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী