25 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ আসামি রিমান্ডে

বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ আসামি রিমান্ডে

রিমান্ড

বিএনএ, সাভার :  সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ আসামিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- আরিয়ান, সাজু, সাইফুল, সোহাগ ও মনোয়ার। শনিবার (২৯ মে) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৬ আসামিকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামিদের মধ্যে সুমন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত বাকি ৫ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (২৮ মে) মানিকগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ভুক্তভোগী নারী পোশাককর্মী। এদিন সন্ধ্যায় সেখান থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি। পথে সাভারের নবীনগরে এলাকার এক বড়ভাইয়ের সঙ্গে দেখা করেন। রাতে তারা দু’জন একটি মিনিবাসে করে টঙ্গীর উদ্দেশে রওয়ানা হন।পথে সব যাত্রী নেমে গেলে বাসচালক বিভিন্ন স্থান থেকে তার কয়েকজন সহযোগীকে বাসে তুলেন। পরে তরুণীর সঙ্গে থাকা ছেলেকে আটকে রেখে চলন্ত বাসেই এর চালক ও তার সহযোগীরা ওই নারীকে ধর্ষণ করে। রাত ১১টার দিকে বাসটি বিশমাইল এলাকায় পৌঁছালে ওই গাড়ি থেকে ভুক্তভোগী তরুণী ও ছেলেটির চিৎকার শুনতে পায় টহলরত পুলিশ। এ সময় বাস থামিয়ে তাদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চালক ও তার সহযোগীদের।

নির্যাতিতা ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।ভুক্তভোগী নারী পোশাককর্মী গার্মেন্টসে চাকরির সুবাদে নারায়ণগঞ্জের চাষাড়ায় স্বামীর সঙ্গে বসবাস করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী