27 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে ১০ কেজি গাঁজাসহ আটক ১

সাভারে ১০ কেজি গাঁজাসহ আটক ১

সাভারে ১০ কেজি গাঁজাসহ আটক ১

বিএনএ, সাভার : সাভারে ১০ কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ মোঃ জিল্লুর রহমান জিবলু (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার (২৯ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খান।এর আগে গত ২৮ মে রাত ৯টার দিকে উপজেলার ইমান্দিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ জিল্লুর রহমান ওরফে জিবলু মাগুরা জেলার শ্রীপুর থানার কাদিরপাড়া এলাকার মৃত তাসু মল্লিকের ছেলে।

র‌্যাব জানায়, সন্ধ্যার দিকে ইমান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।এসময় তার কাছ থেকে ১০ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এবিষয়ে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আসামী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিএনএ/ ইমরান খান,ওজি 

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩