বিএনএ, বিশ্বডেস্ক : ভঙ্গুর যুদ্ধবিরতি পরিস্থিতির মাঝেই ইরানের আকাশসীমা আবারও উন্মুক্ত হতে শুরু করেছে। ইরানের গুরুত্বপূর্ণ ছয়টি বিমানবন্দর বর্তমানে তাদের নিয়মিত কার্যক্রম শুরু করেছে।দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানায়।
সচল হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে— তেহরানের মেহরাবাদ, মাশহাদ, শিরাজ, জাহেদান, গোরগান এবং উরমিয়া।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশসীমায় নিরাপদ পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর ধীরে ধীরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে ইরানের পূর্ব দিকের আকাশপথ দিয়েও এখন থেকে ট্রানজিট ফ্লাইটগুলো নিয়মিত চলাচল করতে পারবে।
বিএনএ/ওজি
![]()

