বিএনএ, ডেস্ক : কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মো: মনির হোসেনের মেয়ে মোসা: ছাদিয়া (৮), মো: জাহিদুল ইসলামের ছেলে মো: নুরনবী (২৮) ও ধলডাঙ্গা গ্রামের মো: সাইফুর রহমানের ছেলে মো: লিমন (২৮)। তাদের মধ্যে লিমন পেশায় চালক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে কুড়িগ্রাম খেকে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও এক কন্যাশিশু রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিএনএ/ওজি
![]()

