31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে আগুনে পুড়ল এক মুদি দোকানসহ তিন বসতঘর

বান্দরবানে আগুনে পুড়ল এক মুদি দোকানসহ তিন বসতঘর


বিএনএ,বান্দরবান: চট্টগ্রামের বান্দরবান জেলা সদরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডিসি বাংলোর বিপরীতে ভয়াবহ আগুনে এক মুদি দোকানসহ তিনটি বসতঘর পুড়ে গেছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে স্থানীয় জনসাধারণ, পুলিশ, রেডক্রিসেন্ট সদস্য, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ শুরু করে। দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগেই একটি মুদি দোকানসহ তিনটি বসতঘর পুড়ে যায়।

৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা।  বিস্তারিত পরে জানানো হবে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, চারটি ইউনিট একসঙ্গে কাজ করায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বান্দরবান পৌরসভার পক্ষ হতে খাদ্য সহায়তা করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা,ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী