21 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাবান্ধা স্থলবন্দর চালু

বাংলাবান্ধা স্থলবন্দর চালু

বাংলাবান্ধা স্থলবন্দর চালু

বিএনএ ডেস্ক: টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্দরটির ইনচার্জ আবুল কালাম আজাদ।

তিনি জানান, সাপ্তাহিক ছুটিসহ পবিত্র লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিল। আজ সকাল থেকেই বন্দরে গাড়ি প্রবেশ করছে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে চালু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী