20 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

বিএনএ, স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মত বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ সুখবর জানিয়েছেন তাসকিন।

নিজের ফেসবুক প্রোফাইল এক বার্তায় ২৭ বছর বয়সী তাসকিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

২০১৭ সালের ১ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাসকিন-নাঈমা। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন-নাঈমার কোলজুড়ে আসে প্রথম সন্তান। প্রথম সন্তানের নাম তাসফিন আহমেদ রিহান।

বর্তমানে ইনজুরির কারনে মাঠের বাইরে আছেন তাসকিন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে প্রধান ভূমিকা রেখেছেন এ তারকা পেসার । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তাসকিন। ফলে আগামী মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী