27 C
আবহাওয়া
৪:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২


বিএনএ, ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল  আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান (৪৩)।শুক্রবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান জানান, খিলগাঁও ফ্লাইওভারে  একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নাম শনাক্ত করা হয়। নিহতদের একজন হলেন খুলনার ফুলতলা উপজেলার রশনী বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস ও রাজধানীর ভাটারার আব্দুস সালামের ছেলে এনতারুজ্জামান।দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।

তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন