27 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন খুলছে ৩১ মার্চ

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন খুলছে ৩১ মার্চ

মেট্রোরেল

বিএনএ: আগামী ৩১ মার্চ মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হচ্ছে।

বুধবার (২৯ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএলের এক অফিস আদেশে বলা হয়, উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশন পরিচালনায় সমন্বয় করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তবে এ প্রসঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এখনও কিছু বলেন নি।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন এবং পরদিন জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রথমে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল করে। পরে পর্যায়ক্রমে আরও ৫টি স্টেশন চালু হয়। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

এর আগে কর্তৃপক্ষ জানায়, ৯টি স্টেশন চালু হলে মেট্রোরেল চলাচলের সময়কাল বাড়ানো শুরু করবে এবং জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে (সকাল থেকে মধ্যরাত) পরিচালনা করা হবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের