28 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - আগস্ট ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে: তারেক রহমান


বিএনএ, ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। ১২ তারিখ ধানের শীষ বিজয়ী হলে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। গত কয়েক বছর আমরা নিশি-রাতের ভোট দেখেছি, আমি-ডামি দেখেছি। এখন আরও একটি মহল ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় এ ঘোষণা দেন ।

তিনি বলেন, রাজশাহীতে আইটি পার্ক আছে কোনো কাজ হয় না। পদ্মা নদী আছে, পানি নাই। বিএনপি বিজয়ী হলে খাল খনন হবে, পদ্মা নদী খনন হবে।পদ্মা ব্যারেজ নির্মাণ হবে। এতে দেশের উৎপাদন বাড়বে। কৃষকের ভাগ্যের উন্নতি হবে।

তারেক রহমান দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন। বলেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা এদের দেখে রাখবেন। ১৩ তারিখ থেকে ইনারা আপনাদের দেখে রাখবেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ