25 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ


বিএনএ, শেরপুর: সম্প্রতি শেরপুরে রাজনৈতিক সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গে সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে সরকারের এই অবস্থানের কথা জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।

অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ