31 C
আবহাওয়া
৬:৫৮ অপরাহ্ণ - আগস্ট ২৩, ২০২৬
Bnanews24.com
Home » এক বছরে ঢামেকে টিকা পেল ৫ লাখ মানুষ

এক বছরে ঢামেকে টিকা পেল ৫ লাখ মানুষ


বিএনএ, ঢাকা: গত এক বছরে করোনা মহামারি প্রতিরোধে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫ লাখ করোনা টিকা দেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষকে এখানে করোনা টিকা দেওয়া হয়।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় এক মতবিনিয়ম সভায় ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করে আসছে।  শুক্রবার টিকা কার্যক্রম এক বছর পূর্ণ করেছে। এই এক বছরে এখানে পাঁচ লাখের বেশি মানুষকে টিকাদান করেছি। এটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য মাইলফলক। বর্তমানে দিনে পাঁচ হাজার টিকা দেওয়া হচ্ছে।

পরিচালক বলেন, দেশের জনসাধারণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার বদ্ধ পরিকর। এ লক্ষ্যে বিভিন্ন কার্যমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের স্বাস্থ্যখাতে বিভিন্ন ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় দেশের এই বৃহত্তম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল একটি বিশ্বাস ও আস্থার প্রতীক।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটো মিঞা, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলমসহ কর্মকর্তারা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ