বিএনএ, ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। এ সময় দলটির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী , চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ।
বিএনপি সূত্রে জানা যায়, দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিতেই তারেক রহমান কার্যালয়ে যান। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিলেও আজই প্রথম সরাসরি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমে যুক্ত হলেন।
বিএনএ/শাম্মী
![]()

