24 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোলে মাদকসহ দুই মাদক কারবারি আটক

বেনাপোলে মাদকসহ দুই মাদক কারবারি আটক

বেনাপোলে মাদকসহ দুই মাদক কারবারি আটক

বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে মোছাঃ রহিমা খাতুন (৪২) ও স্বপন কুমার খাঁ (৭০) নামে এক ভারতীয় নাগরিকসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৃথক দুটি অভিযানে তাদের দুইজনকে আটক করা হয়।

আটক আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আব্দুস সালামের স্ত্রী মোছাঃ রহিমা খাতুন (৪২) ও ভারতের বনগাঁ থানার জয়পুর গ্রামের মৃত গনেশ চন্দ্র খাঁর ছেলে স্বপন কুমার খাঁ (৭০)।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মোছাঃ রহিমা খাতুনকে ৬ কেজি গাঁজা ও স্বপন কুমার খাঁ-কে ৫ বোতল বিদেশি মদ সহ হাতেনাতে আটক করা হয়।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে