27 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ লাখ ছাড়াল

করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ লাখ ছাড়াল

করোনার আরও এক প্রজাতি দক্ষিণ আফ্রিকায়

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় সারা বিশ্বে গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৪ লাখ ছাড়িয়েছে।  ৭ হাজারের বেশি মৃত্যু হয়েছে।এ পর্যন্ত সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি এবং মৃতের সংখ্যা প্রায় পৌনে ১৭ লাখে পৌঁছেছে।

ওয়ার্ল্ডোমিটার জানায়,  সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ১১ লাখ ৪২ হাজার ১১৩ জন, মোট মারা গেছেন ১৭ লাখ ৭১ হাজার ৮৮৪ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৭২ লাখ ৯১ হাজার ২১৮।গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ লাখ ১০ হাজার ১০২ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৪১ জনের

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ  যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৮৪৭।  মারা গেছে ৩ লাখ ৪১ হাজার ১৩৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৮ হাজার ৭২৫।  মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪০ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৮৪ হাজার ২৮৫। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯১ হাজার ১৪৬ জন।

 

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ