27 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শুক্রবার বিক্ষোভ করবে হেফাজত

শুক্রবার বিক্ষোভ করবে হেফাজত

৪ দফা দাবিতে কাল হেফাজতের মহাসমাবেশ

বিএনএ, ঢাকা : ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে   শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক গুরুত্বপূর্ণ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

সভায় উপস্থিত নেতারা বলেন, ‘দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই হিন্দুত্ববাদী সংগঠন ইসকন দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে। ইসকনের সশস্ত্র সন্ত্রাসীরা গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় প্রকাশ্য দিবালোকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তাকে গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে?’

অনতিবিলম্বে এ ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বিচার নিশ্চিত করে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান নেতারা। সেই সাথে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

হেফাজত নেতারা আরও বলেন, ‘উলামায়ে কেরাম বহুবার ইসকনের উগ্রবাদী কার্যক্রম নিয়ে সতর্ক করেছেন, কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি। এবার আমরা ইসকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দিকে তাকিয়ে আছি। যদি আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আলেম সমাজ প্রতিরোধ গড়ে তুলবে।’

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের