21 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জ্বালানির মূল্য নির্ধারণ করবে সরকার

জ্বালানির মূল্য নির্ধারণ করবে সরকার

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

বিএনএ ডেস্ক: সরকার চাইলে বিশেষ প্রয়োজনে জ্বালানির মূল্য নির্ধারণ করতে পারবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি এতদিন এ দায়িত্ব পালন করে আসছিলো। ফলে শুনানি ছাড়াই সরকার জ্বালানির মূল্য সমন্বয় করতে পারবে। 

সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেল সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বলেন, বিদ্যমান অধ্যাদেশ অনুযায়ী বিইআরসিকে যেকোনো সিদ্ধান্ত নিতে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। হঠাৎ বিশেষ প্রয়োজন দেখা দিলে জ্বালানির মূল্য নির্ধারণ করতে দেরি হয়। সে কারণে নতুন একটি ধারা যুক্ত করা হচ্ছে। অধ্যাদেশের ৩৪-এর ক যুক্ত করে বলা হবে, সরকার প্রয়োজনবোধে জ্বালানির দাম সমন্বয় করতে পারবে।

আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে যাতে বিভ্রান্তি তৈরি না হয়, সে জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান যেকোনো ধরনের জ্বালানি আমদানি করতে পারবে বলে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কয়েক দিনের মধ্যে।

এর মাধ্যমে বিইআরসির ক্ষমতা খর্ব হবে কি না জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিইআরসি সব ধরনের কাজ করবে। এতে কোনো সমস্যা হবে না।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী