27 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালেবান

চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালেবান

চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালেবান

বিএনএ, বিশ্বডেস্ক : চেকপয়েন্টে না থামায় আফগানিস্তানে এক চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালেবান সদস্যরা। শুক্রবার(২৬ নভেম্বর) হেরাত প্রদেশে এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, নিহত ওই চিকিৎসকের নাম আমরুদ্দিন নুরি (৩৩)। হেরাত শহরের একটি চেকপোস্টে না থামায় তাঁকে গুলি করা হয়।

যদিও কর্তৃপক্ষ তালেবানের গুলিতে ওই চিকিৎসকের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। তাদের দাবি তারা এ ধরনের কোনো ঘটনার ব্যাপারে জানেন না।

সূত্র জানায়, নুরির একটি একটি প্রাইভেট মেডিকেলে চালাত। তিনি নববিবাহিত ছিলেন।

উল্লেখ্য,গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর দেশটি ছেড়েছেন হাজার হাজার বিদেশি নাগরিক এবং তাঁদের সহযোগীরা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের