29 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চন্দনাইশে স্ত্রীকে হত্যার পর মাকে ছুরিকাঘাত যুবলীগ নেতার

চন্দনাইশে স্ত্রীকে হত্যার পর মাকে ছুরিকাঘাত যুবলীগ নেতার

রাজধানীর খিলগাওতে অটো রিক্সা চালক নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্ত্রীকে হত্যার পর মাকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। নিহতের নাম বিউটি আক্তার। এই গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানান স্থানীয় ও পুলিশ ।  একইভাবে হত্যার জন্য মায়ের গলায় ছুরি ধরে ঘাতক সন্তান।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাছবাড়িয়া সৈয়দাবাদ ১নং ওয়ার্ড নাসির উদ্দিন এর বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয়দের সহযোগিতায় মা-কে উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে নিয়েছেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জমির উদ্দিন চৌধুরী ওই এলাকার মৃত নাছির চৌধুরীর ছেলে।সে এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিল । তবে হঠাৎ কি কারণে তার এমনকাণ্ড তাৎক্ষণিক তা জানা যায়নি।

বিএনএনিউজ/ নাবিদ/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী