20 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দশতলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে দশতলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর পল্টন এলাকায় নির্মাণাধীন ভবনের ১০তলা  থেকে নিচে পড়ে মো. মেহেদী হাসান (৩০) নামে এক রাজমিস্ত্রির মারা গেছেন। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী হাসানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটি  উপজেলায় তার বাবার নাম আব্দুর রশিদ।

নিহতের ভাই রাসেল জানান, আমার ভাই পেশায় একজন রাজমিস্ত্রি। সোমবার দুপুরের খাবার শেষে পল্টনের একটি ১০তলা ভবনে আস্তরের কাজ করছিল সে। এ সময় অসাবধানবশত নিচে পড়ে গিয়ে আহত হয় । খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের  মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী