20 C
আবহাওয়া
৩:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চন্দনাইশে রাস্তায় পড়ে ছিল মাথাবিহীন মরদেহ

চন্দনাইশে রাস্তায় পড়ে ছিল মাথাবিহীন মরদেহ

রাস্তায় পড়ে ছিল মাথাবিহীন মরদেহ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল কালিহাট এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করে চন্দনাইশ থানায় নিয়ে যায় পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় আবদুল মোমিন নামে এক ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে লাশটি দেখতে পেয়ে তিনি থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চন্দনাইশ থানার ওসি হোসাইন আলী ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জেনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ নাবিদ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী