25 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ


বিএনএ, ঢাকা: সরকার পতনের একদফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা আজকের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রয়েছে। রাজধানীতে পরিবহন খুব একটা দেখা যাচ্ছে না। মহাসড়কগুলো ফাঁকা।

শনিবার (২৮ অক্টোবর) ঢাকা-নারায়নগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরানিগজ্ঞ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে এ চিত্র দেখা যাচ্ছে।

শহরতলীর বাসও রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না। মহাসড়ক গুলো ফাঁকা। পুলিশের তল্লাশি চৌকিতে উপযুক্ত কারণ দেখিয়ে মাঝে মধ্যে দুই একটি অটোরিকশা ও প্রাইভেটকার নগরীতে প্রবেশের অনুমতি পাচ্ছে।

সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরুর কথা জানান তিনি। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ চার জেলায় নতুন পুলিশ সুপার গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার