26 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বস্তির ম্যাচে রোনালদোর গোল

স্বস্তির ম্যাচে রোনালদোর গোল

রোনালদো

স্পোর্টস ডেস্ক: শৃঙ্খলাজনিত কারণে চেলসির সঙ্গে কদিন আগে ১-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ের ম্যাচে দলে ছিলেন না। মাঠে ফিরলেন এবং গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপা লিগে শেরিফ টিরাসপোলের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দেখা পেয়েছে মানচেস্টার ক্লাব।

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর অন্য দুটি গোল করেন ডিওগো ডালোট ও মার্কাস র‌্যাশফোর্ড। এরিক টেন হ্যাগের দল ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট প্রায় নিশ্চিত করে ফেলেছে ইংলিশ ক্লাবটি।

মলদোভান প্রতিপক্ষের জালে আধঘণ্টার মাথায় গোল পেতে পারতো ম্যানইউ। ৩০ মিনিটে রোনালদোর হেড ফিরিয়ে দেন মাকসিম কোভাল। প্রথমার্ধে ম্যানইউর ১৩ শটের মধ্যে লক্ষ্যে নেওয়া পাঁচ শট ঠেকানো গোলকিপার পরাস্ত হন ডালোটের কাছে।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রোনালদোর আরেকটি শট গোলবারের উপর দিয়ে যায়। সিআরসেভেন কিছুক্ষণ পর জাল কাঁপালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। লুক শয়ের বাড়ানো বলে র‌্যাশফোর্ড হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। শেরিফের বিপক্ষে তাতে জয় সুনিশ্চিত হয়। কিন্তু রোনালদো তার ফেরা স্মরণীয় করতে মরিয়া ছিলেন। তার হেড ফিরে এলে ফিরতি শটে গোল করেন।‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডকে শেষ ষোলোতে ওঠার জন্য চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোনও একটি দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!