27 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট: দেশে আরও ৬ মৃত্যু

করোনা আপডেট: দেশে আরও ৬ মৃত্যু


বিএনএ, ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় আরও ৫ জন মারা গেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৪ জন। ফলে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা গেছেন। এছাড়া বয়স বিশ্লেষণ করে দেখা যায়, তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ একজন, ষাটোর্ধ্ব দুইজন ও ৭০ বছরের বেশি বয়সী দুইজনের মৃত্যু হয়েছে।

বিভাগওয়ারি হিসাবে দেখা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত ছয়জনের মধ্যে ঢাকার চারজন ও চট্টগ্রামের দুইজন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

…

 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট