20 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো বিএনএ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো বিএনএ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন

বিএনএ, ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান এর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)সন্ধ্যায় বাংলাদেশ নিউজ এজেন্সির ঢাকাস্থ প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর জীবনের নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন উপদেষ্টা সম্পাদক বিপ্লব রহমান, নির্বাহী সম্পাদক ইয়াসীন হীরা, হেড অব নিউজ সৈয়দ গোলাম নবী, সম্পাদনা সহকারী  মো: তাহমিদ আরিফ শোভন, সিথিমা আনোয়ার সিমি, মাইনুল হাসান সম্রাট, সাদাম হোসেন পুলক ও আব্দুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে  হাতেখড়ি স্কুলজীবন থেকেই। ১৯৬৬ সালে ইডেন কলেজের ভিপি নির্বাচিত হয়ে তিনি রাজনৈতিক যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন।  ইডেন কলেজের সেই ভিপি এখন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়,  বিশ্ব নেত্রী হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে। দুই দফায় তিনি ৪ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার চৌকষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের কাতারে যুক্ত হওয়ার পথে অগ্রসরমান। তিনি বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বহুমূখী উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রামে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শীতা, চৌকষ নেতৃত্ব ও মেধা-শ্রমের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন,  নারীর ক্ষমতায়ন, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্ সেবা, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন সেক্টরে উন্নয়নে বিপ্লব এনেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ধারাবাহিক উন্নয়নকে ধরে রাখতে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক সমালোচনা এবং সরকারের ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহবান জানান। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী