20 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হরিণের করোনা শনাক্ত

হরিণের করোনা শনাক্ত

হরিণের করোনা শনাক্ত

বিএনএ, ঢাকা : এবার প্রথম বারের মতো হরিণের করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার যুক্তরাষ্ট্র সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, দেশটির ওহাইয়ো রাজ্যের বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হয়েছে। তবে হরিণটির করোনার কোনো উপসর্গ নেই। ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান গবেষণার অংশ হিসেবে আক্রান্ত হরিণটির নমুনা সংগ্রহ করেছে।

বিভাগটির মুখপাত্র বলছেন,  এটি সম্ভবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়েছে।এর আগে বিশ্বে যেসব প্রাণির করোনা শনাক্ত হয়েছে তারা সবাই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র্রের কৃষি বিভাগটি কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, তুষার চিতা, ভোঁদড়, গরিলা এবং বেজি জাতীয় প্রাণির করোনা সংক্রমণের তথ্য জানিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী