26 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে পাহাড় ধসে ৫ ভাইবোন নিহত

টেকনাফে পাহাড় ধসে ৫ ভাইবোন নিহত

পাহাড় পাহাড় ধসে

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ জুলাই) রাত ২টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়ায় প্রাণহানির এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

নিহতরা হলো- ভিলেজার পাড়ার সৈয়দ আলমের সন্তান- আব্দু শুক্কুর (১৬) মো. জোবাইর (১২) আব্দুর রহিম (৫) কোহিনুর আক্তার (৯) জয়নবা আক্তার (৭)।

চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘অতিবৃষ্টির কারণে পানখালীর ভিলেজার পাড়ায় পাহাড়ধস হলে স্থানীয় বাসিন্দা সৈয়দ আলমের ৫ সন্তান মাটির নিচে চাপা পড়ে। সেখান থেকে প্রথমে ২ জন ও পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছে।’

এর আগে মঙ্গলবার দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড়ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু হয়। ওই ঘটনায় মাটি চাপায় আহত হয় আরো ৫ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়াও মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহী পাড়ায় আনসারুল করিমের মেয়ে মুর্শিদা আক্তার (১৪) এবং টেকনাফের হোয়াইক্যং ১নং ওয়ার্ডের বাসিন্দা রকিম আলী (৫০) নামের বৃদ্ধ পাহাড় ধসে নিহত হন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ