26 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে লকডাউনের পঞ্চম দিনে ২১৬ মামলা

চট্টগ্রামে লকডাউনের পঞ্চম দিনে ২১৬ মামলা

চট্টগ্রামে লকডাউনের পঞ্চম দিনে ২১৬ মামলা

বিএনএ,চট্টগ্রাম: কঠোর লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রাম নগরজুড়ে ২১৬ মামলায় ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৭ জুলাই) দিনব্যাপি নগরীর চকবাজার, বাকলিয়া, কর্ণফুলী, আকবরশাহ, বায়েজিদ, হালিশহর, পাহাড়তলী, খুলশী, চান্দগাঁও, পাঁচলাইশ, বন্দর, পতেঙ্গা, ইপিজেড, নতুন ব্রিজ, মইজ্জারটেক ও লালখান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিআরটিএ ও চসিকের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা আদায় করেন। পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতন করেন।

নগরের চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত, মুহাম্মদ ইনামুল হাছান ও আশরাফুল হাসান। এসময় তারা ৫০ মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী ও মো. মাসুদ রানা নগরের আকবরশাহ, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলি এলাকায় অভিযান পরিচালনা করে ২২ মামলায় ১২ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেন।

এদিকে নগরের খুলশী, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ মামলায় সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ, আব্দুল্লাহ আল মামুন, খিন ওয়ানু ও সোনিয়া হক। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস নগরের বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ৯ মামলায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে নগরের নতুন ব্রিজ, মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ মামলায় ৪ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাস ও শাহারিয়ার মুক্তার। তাছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরের বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলী ও লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে ২১ মামলায় ৪ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ